Jul 22, 2014

তোর – আমার




তোর নরম দুটি গাল - আমার আরাম চিরকাল ।
তোর গভীর দুটি চোখ - আমার নেই তো কোন শোক ।
তোর মায়া মাখা ওই মুখ - আমার জীবন জুড়ে সুখ ।
তোর কোমল দুখান হাত - আমার দিন আছে নেই রাত ।
তোর ছোট্ট কোল পাতা - সেথায় জিরোয় আমার মাথা ।
তোর মোজায় ঢাকা পা - আমার খুশির ঠিকানা ।
তোর নিষ্পাপ এই মন - আমার শক্তি সারাক্ষণ ।
-          মা 


No comments:

Post a Comment